• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

নিজস্ব প্রতিদেক / ৭৩১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা পরিস্থিতিতে প্রায় তিনমাস বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। তবে কাতার এয়ারওয়েজ শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করবে। এসব যাত্রীরা কাতারে প্রবেশ করতে পারবে না।

বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বলে জানান বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

গণমাধ্যমকে মফিদুর রহমান বলেন, চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না। তবে কাতার এয়ারওয়েজকে যাত্রী পরিবহনের অনুমতি দেয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে যাত্রীদের নিয়ে যাবে।

এ বিষয়ে বেবিচকের এক আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে আগামী ১৬ জুন থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে। বিরাজমান পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-লন্ডন-ঢাকা রুটে যাত্রী পরিবহন করতে পারবে এবং কাতার এয়ারওয়েজ দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করতে পারবে।

ফলে বাংলাদেশ থেকে যাত্রীরা এখন চীন, যুক্তরাজ্য (লন্ডন) ও ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। তবে গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন