• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

হাতির সঙ্গে অমানবিকতায় বলিউড তারকাদের ক্ষোভ

নিজস্ব প্রতিদেক / ৫৮৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

বিনোদন ডেস্ক:

বাজিভর্তি আনারস খাইয়ে গর্ভবতী হাতিকে হত্যার প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। এই মা হতে চলা হাতিটির মৃত্যু মেনে নিতে পারছেন না মানবিকতা সম্পূর্ণ মানুষেরা। ঘটনাটা ঘটেছিলো কেরেলার মনপ্পুরমে। এক গর্ভবতী ক্ষুধার্ত হাতি গ্রামে এসেছিলো খাবারের খোঁজে। গ্রামের কিছু মানুষ আতশবাজি ভরা একটি আনারস খাওয়ায় তাকে।

আনারস খেতে না খেতেই মুখের ভেতর ফুটতে থাকে বাজি। রক্তাক্ত হয়ে যায় হাতির মুখ। যন্ত্রতায় একটা জলাশয়ে নেমে পড়ে হাতিটি। সেখানেই তার মৃত্যু হয়। তার গর্ভের বাচ্চাটির আর পৃথিবীর আলো দেখা হয় না।

এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের তারকারাও। বলিউড নায়ক বরুণ ধাওয়ান হাতির একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা ভাবি একদিন শয়তানকে দেখতে পাবো যার মাথায় দুটি শিং রয়েছে। কিন্তু চারপাশে নজর রাখলেই অনেক শয়তান দেখা যায়। হাতিটির ১৮-২০ মাস বাদে সন্তান প্রসব করার কথা ছিল। সে আহত হওয়ার পরেও কারোর ওপর হামলা করেনি। শুধু নদীতে দাঁড়িয়েছিল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য।’

রণদীপ হুদা লিখছেন, ‘একটি গর্ভবতী হাতিকে এভাবে হত্যা করার মতো অমানবিক ঘটনা আর হয় না। এটা মেনে নেওয়া যায় না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

আনুশকা শর্মা বলেন, ‘এইজন্যই পশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কঠিন আইন হওয়া উচিত।’

শ্রদ্ধা কাপুর লিখেছেন, ‘কীভাবে এমন একটা ঘটনা ঘটতে পারে? কীভাবে? মানুষের কি হৃদয় বলে কিছু নেই? আমার এসব দেখে হৃদয় ভেঙে গিয়েছে। অপরাধীদের শাস্তি চাই।’

আলিয়া ভাট লিখেছেন, ‘সাংঘাতিক! ওদের হয়ে আমাদেরকেই সরব হতে হবে। এটা কি কোন মজার জিনিস! হৃদয় ভেঙ্গে গিয়েছে।’

কেরেলার মনপ্পুরম এর একজন বনকর্মী সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রথম তুলে ধরেন। বনদপ্তরের আধিকারিক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘হাতিটি আমাদের বিশ্বাস করেছিল। আনারস খাওয়ার পর যখন তা ফেটে যায় আমি নিশ্চিত ও নিজের কথা ভাবেনি। ও তখন নিজের গর্ভস্থ সন্তানের কথা ভাবছিলো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন