• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

স্পেনে ভেসে আসা নৌকায় মিলল ৮ অভিবাসীর মরদেহ

নিজস্ব প্রতিদেক / ১২১৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপের সাগরে ভেসে আসা এক নৌকায় আফ্রিকান ৮ অভিবাসীর মরদেহ খুঁজে পেয়েছে দেশটির উপকূলরক্ষীবাহিনী। রোববার ক্যানারি দ্বীপপুঞ্জের সরকার ভেসে আসা নৌকায় ওই অভিবাসীদের মরদেহ পেয়েছে বলে জানিয়েছে।

উপকূলরক্ষীরা বলেছেন, ওই নৌকায় ৬২ জন অভিবাসী ছিলেন। অভিবাসীদের সবাই পুরুষ। তাদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

নৌকায় তিনজন অভিবাসীকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গেছে। পরে তাদের উদ্ধার করে হেলিকপ্টার যোগে গ্রান ক্যানারিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। এছাড়া অন্য অন্তত ৯ জনকে দ্বীপে নিয়ে যাওয়ার পর স্প্যানিশ কোস্টগার্ড প্রাথমিক চিকিত্সা দিয়েছে।

রোববার ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি সেবা বিভাগ বলেছে, অভিবাসীদের বহনকারী নৌকাটি গ্রান ক্যানারিয়ার ৪০ মাইল দক্ষিণে আটলান্টিকে গত প্রায় এক সপ্তাহ ধরে ভাসছিল।

স্পেনের উপকূলরক্ষীবাহিনী একই দিন অভিবাসীদের বহনকারী আরও একটি নৌকা আটক করেছে। স্প্যানিশ দ্বীপ থেকে কয়েক মাইল দূরে আটক করা ওই নৌকায় ৩৫ জন পুরুষ ও একজন নারী ছিলেন।

দেশটির সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজারের বেশি অভিবাসী পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারির দ্বীপপুঞ্জের উদ্দেশে বিপজ্জনক সাগরপথ পাড়ি দিয়েছে। অভিবাসীদের সাগর পাড়ি দেওয়ার এই সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন