• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সৌদি আরবের মন্ত্রীর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন

নিজস্ব প্রতিদেক / ৫৬১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেছেন কিংডম অব সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের আল জাসের।

সোমবার (২৯ নভেম্বর) সকালে বিশেষ হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের প্রথম ও পরিকল্পিত শিল্পনগরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কিংডম অব সৌদি আরবের পরিবহনমন্ত্রী আন্তর্জাতিক বিনিয়োগ সামিট-২০২১ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশে আসেন। বঙ্গবন্ধু শিল্পনগরী পরিদর্শনের সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফ, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান আরিফ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারি প্রমুখ। প্রায় ১৪ জনের সৌদি বহরটি শিল্পনগরে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও তারা সৌদি আরবের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত স্থানটি ঘুরে দেখেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় আলোচনা সভায় বঙ্গবন্ধু শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিনিয়োগ প্রস্তাবনা, শিল্প স্থাপনা, বেজা থেকে প্রদত্ত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও পরিষেবা ব্যবস্থাপনা সম্পর্কে সৌদি মন্ত্রীকে অবহিত করেন বেজার কর্মকর্তারা। সৌদি মন্ত্রী বেজার কার্যক্রমের প্রশংসা করেন এবং পরিকল্পিত শিল্পনগর গড়ে তোলার পেছনে বর্তমান সরকারের উদ্যোগের জন্য সাধুবাদ জানান। এছাড়াও সৌদি আরব বাংলাদেশে তাদের বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী এবং বেজার এ অগ্রযাত্রা তিনি সরকারকে অবহিত করবেন বলেও জানান।

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’। শিল্পনগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন