• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সুন্দরবনে হরিণের মাংস উদ্ধার, ৩ জনের নামে মামলা

নিজস্ব প্রতিদেক / ২৫৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
সুন্দরবনে শিকারীদের কবল থেকে হরিণের মাংস উদ্ধার করে বনরক্ষীরা।

ডেস্ক রিপোর্ট:

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ি ও চিলা মোবইল টহল ফাঁড়ির যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, হরিণের চাটি পা ও একটি মাথা উদ্ধার করেছে। এসময়ে বনরক্ষক্ষীরা একটি নৌকা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করেছে। এসময়ে পালিয়ে গেছে তিন চোরাশিকারী।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ী ও চিলা মোবইল টহল ফাঁড়ীর যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌছায়। এসময়ে চোরাশিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়। পরে হরিণের মাংস উদ্ধার করা হয়।

এঘটনায় মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাস নামে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকার পালিয়ে যাওয়া তিন চোরাশিকারীর নামে মামলা করেছে সুন্দরবন বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন