• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সীমান্তে নেপালি পুলিশের গুলিতে ‘ভারতীয় নিহত’

নিজস্ব প্রতিদেক / ৭৬০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

নিয়ন্ত্রণ রেখা পার হয়ে নেপালের সীমানায় কয়েকজন ভারতীয় নাগরিক প্রবেশ করলে সেদেশের পুলিশের গুলিতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। খবর এএফপির।

ভারতীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার এই ঘটনা ঘটে।

নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে নেপাল তাদের সীমান্তে কড়াকড়ি নজর রাখছে। এর ভেতর ভারতের সঙ্গে মানচিত্র নির্ধারণ নিয়ে তাদের বিরোধ সৃষ্টি হয়।

নেপালের দাবি, তাদের দক্ষিণাঞ্চলের জেলা সরলাহী এলাকায় অন্তত ৩০ জন ভারতীয় প্রায় ১০০ মিটার ভেতরে চলে আসে। এ সময় পুলিশ তাদের থামাতে গুলি ছোড়ে।

জেলা পুলিশের প্রধান গঙ্গা রাম শ্রেষ্ঠা এএফপিকে বলেন, ‘আমাদের বাহিনী প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। এসময় তারা পাথর নিক্ষেপ করে। একটি বন্দুকও ছিনিয়ে নেয়।’

‘এরপর পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তাতে তিনজন আহত হয়। পরে শুনেছি ভারতে চিকিৎসা নেওয়ার সময় একজন মারা গেছেন।’

নেপাল জানিয়েছে, এই ঘটনায় তাদের তিন পুলিশ আহত হয়েছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে একটি পরিবার নেপালে যাওয়ার চেষ্টা করে। এসময় সেদেশের পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন