• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে ‘পাগলা কুকুর’ বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিদেক / ৪৯৯ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসকে পাগলা কুকুর বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জিম ম্যাটিসের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার নিজের মধ্যে একমাত্র মিল হলো তারা দুজনেই ম্যাটিসকে বরখাস্ত করেছেন।ট্রাম্প বলেন, ‘ম্যাটিসের আগের ডাকনাম ছিল ‘বিশৃঙ্খলা’, আমি সেটি পাল্টে ‘পাগলা কুকুর’ রেখেছিলাম।’ তিনি আরও বলেন, ম্যাটিস বিশ্বের সেই জেনারেলদের একজন যাকে যোগ্যতার চেয়েও বেশি দাম দেওয়া হয়েছে।

ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে মুখ বন্ধই রেখেছিলেন জিম ম্যাটিস। অনেক চেষ্টা করেও মার্কিন সংবাদমাধ্যমগুলো তার মুখ খোলাতে পারেনি। তিনি বার বার বলেছেন, তার যা বলার ছিল পদত্যাগপত্রে তা বলেছেন। কিন্তু গত ২৫ মের পর থেকে শুরু হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলন দমনে ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস।

৬৯ বছর বয়সী সাবেক এ জেনারেল বলেছেন, তার জীবনে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকানদের মধ্যে একতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন না, করার ভানও করছেন না। তিনি বরং বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন