• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা সন্ত্রাসী নূর জোহাকে হত্যা করেছিল তারা তিনজন : প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৩২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস :

কক্সবাজার শহরের রোহিঙ্গা সন্ত্রাসী নূর জোহার হত্যা মামলার প্রধান আসামী একরামকে (৩০) গ্রেপ্তার করে করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রামের পটিয়া চক্রশালা এলাকা থেকে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ উল্লাহ তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১ এপ্রিল) বিকালে আদালতের মাধ্যমে একরামকে জেলহাজতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন এ পুলিশ কর্মকর্তা। একরাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকার জালাল আহমদের ছেলে। সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া নূর জোহা একই এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।

এসআই আরিফ উল্লাহ বলেন, ২০১৯ সালের ১৫ নভেম্বর সকালে রোহিঙ্গা সন্ত্রাসী নূর জোহাকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছিল। পুলিশ শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাহিত্যিকা পল্লি সমিতি বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় নূর জোহারের মা বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার এক নাম্বার আসামী একরাম।

আরিফ উল্লাহ আরও বলেন, নূর জোহাকে হত্যার পর থেকে ঘটনায় জড়িত সবাই পলাতক রয়েছে। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পর এক নাম্বার আসামী একরামের অবস্থান নিশ্চিত হয়। তার অবস্থান নিশ্চিত করেই অভিযান চালিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পটিয়ার চক্রশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার আসামী একরামের বরাদ দিয়ে আরিফ উল্লাহ বলেন, সন্ত্রাসী নূর জোহাকে তারা তিনজনেই মিলে হত্যা করে। সকালে সমিতি বাজার এলাকার শাহ আলমের চায়ের দোকান থেকে নূর জোহাকে তুলে নিয়ে বেদড়ক মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে ব্রীজের নিচে লাফ দেয় নূর জোহা। পরে ব্রীজের নিচে গিয়েই তাকে গলা কেটে হত্যা করে একরামসহ তিনজন। এই ঘটনায় আরো দুইজন পলাতক রয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকালে সন্ত্রাসী একরামকে আদালতে প্রেরণ করেন পুলিশ। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন