• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

শীত থাকবে জানুয়ারি জুড়ে

নিজস্ব প্রতিদেক / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

তাপমাত্রা সামান্য ওঠানামার মধ্যে থাকলেও পুরো জানুয়ারি মাসে শীতের দাপট থাকবে।
বুধবার আবহাওয়া অধিদপ্তর এ আভাস দিয়ে জানিয়েছে, শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকবে। বৃহস্পতিবার দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে। ঢাকায় বৃহস্পতিবার সকাল থেকে সূর্য কিরণ ছড়ালেও শীতের তীব্রতায় প্রভাব ফেলতে পারেনি।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বুধবার রাতে সমকালকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোয়াখালী, কুমিল্লাসহ অন্য সব বিভাগের দু-একটি জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতের তীব্রতা বাড়বে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন