• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাদী

নিজস্ব প্রতিদেক / ২৩২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ও উখিয়ার আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকালে মামলার বাদী মুহিবুল্লাহর ছোটভাই হাবিব উল্লাহর সাক্ষ্যগ্রহণ করেন অতিরিক্ত দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালত। এর আগে কঠোর নিরাপত্তায় কারাগারে থাকা ১৪ আসামিকে আদালতে তোলা হয়। মঙ্গলবার (১ নভেম্বর) মামলার বাকি সাক্ষী গ্রহণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম। তিনি জানান, গতকাল সোমবার অতিরিক্ত দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালত আলোচিত এ মামলার বাদী হাবিবুল্লাহ সাক্ষ্য দিয়েছেন। বাকিরা মঙ্গলবার (১ নভেম্বর) সাক্ষ্য দেবেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন দাবি নিয়ে কাজ করা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পের ডি-ব্লকে তার সংগঠনের কার্যালয়ে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। হত্যাকান্ডের পরদিন মুহিবুল্লাহর ছোটভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে মুহিবুল্লাহর স্ত্রীসহ পরিবারের ২৫ জন কানাডায় আশ্রয় নিয়েছেন। মামলার রায় দ্রুত শেষ হলে এ মামলার বাদী ও অন্যান্য সাক্ষীরাও সে দেশে আশ্রয়ে চলে যাবেন বলে সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন