• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোববার খুলে যাচ্ছে মসজিদে নববী

নিজস্ব প্রতিদেক / ৫৫৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২০

ডেস্ক রিপোর্টঃ

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার খুলে দেয়া হচ্ছে মদিনার মসজিদে নববী। রোববার থেকে মহানবী (স)-এর স্মৃতিবিজড়িত এ স্থান খুলে দেয়া হবে।

শুক্রবার এর অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদের দরজাই রোববার থেকে খোলা থাকবে। করোনা নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত মুসল্লির সংখ্যা সীমিত করা হয়েছে। এছাড়া, কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে সবাইকে।

দেশের বিভিন্ন মসজিদ পরিদর্শন শেষে শুক্রবার সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ বলেছেন, ‘পরিদর্শনে দেখেছি, আমাদের মসজিদগুলো সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বেশ ভালো অবস্থায় আছে।’

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, সৌদিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৬৬ জন। মারা গেছেন ৪৫৮ জন। আর আক্রান্তদের মধ্যে ৫৭ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: আরব নিউজ, সৌদি গ্যাজেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন