• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

যুক্তরাজ্যে এক অভিবাসনপ্রত্যাশী পুলিশের গুলিতে নিহত

নিজস্ব প্রতিদেক / ৬০০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাজ্যের গ্লাসগোতে একটি হোটেলে ছুরি নিয়ে হামলাকারী এক অভিবাসনপ্রত্যাশীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

তবে, হামলাকারীর নাম-পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি। ওই অভিবাসনপ্রত্যাশীর ছুরিকাঘাতে ৪২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

গ্লাসগো সিটি সেন্টারে অবস্থিত ওই হোটেলটিতে হঠাৎ করে ছুরি নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায় ওই অভিবাসনপ্রত্যাশী।

এতে হোটেলটির ১৭, ১৮, ২০, ৩৮ ও ৫৩ বছর বয়সী ৫ পর্যটক গুরুতর আহত হলে খবর পেয়ে দ্রুত পুলিশ এসে অভিযান চালায়।

এ সময় হামলাকারী এক পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করলে তাকে গুলি করে হত্যা করা হয়। গুরুতর আহত ওই পুলিশ কর্মর্তাকেও হোটেলে আহত অপর ৫ জনের সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আর কোনো সমস্যা নেই।

উল্লেখ্য, গত সপ্তাহেও পার্কে এক অভিবাসী লিবীয় যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন