• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মুহিবুল্লাহ হত্যার সাক্ষীরা আদালতে হাজির হননি : তারিখ পিছিয়েছে

নিজস্ব প্রতিদেক / ২৬১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। ছবি: ফাইল।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অন্যতম শীর্ষনেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আইনজীবী ফরিদুল আলম মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান।

এর আগে সাক্ষ্য গ্রহণের জন্য প্রথম দিনে মামলার বাদীসহ মোট সাতজনকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে উপস্থিত থাকতে নোটিস দেওয়া হয়।

ফরিদুল আলম জানান, মুহিবুল্লাহ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের ধার্য দিন ছিল মঙ্গলবার। সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৪ আসামিকে আদালতে আনা হয়। কিন্তু দুপুর ২টা পর্যন্ত বাদীসহ নোটিসপ্রাপ্ত সাতজনের কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি। এতে সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। বিচারক সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে পরবর্তী দিন ধার্য করবেন।

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের জন্য জোরালোভাবে ভূমিকা পালনকারী আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ইস্ট নম্বর ক্যাম্পের ডি ব্লকে নিজ সংগঠনের কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন। তার এ মৃত্যুর ঘটনা দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ জানান, হত্যাকাণ্ডের পরদিন মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সাড়ে আট মাস তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা উখিয়া থানার সাবেক পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দীন ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

সাতজনের নাম-ঠিকানা সঠিক পাওয়া যায়নি উল্লেখ করে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে ৩৮ জনের নাম ও ঠিকানা সাক্ষীর তালিকায় রয়েছে।

আদালত শুনানি শেষে ১১ সেপ্টেম্বর ২৯ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন। ওই দিন আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন।

বর্তমানে মুহিবুল্লাহর পরিবারের ২৫ সদস্য কানাডায় বসবাস করছেন। প্রথম দফায় ৩১ মার্চ স্ত্রীসহ ১১ জন এবং দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ১৪ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে কানাডা পাড়ি জমান জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সহায়তায়।

তবে মামলার বাদী মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বর্তমানে কড়া নিরাপত্তায় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন