• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মিয়ানমার গিয়েছিল চালান নিতে, প্রবেশ পথে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিদেক / ৩৬৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
পুরনো ছবি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা মাদক পাচারকারি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ৩ লাখ পিস ইয়াবা, দেশীয় দুটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

নিহতরা হলেন- বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর আলম (৪৫), উখিয়ার বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২৯ ব্লকের মোহাম্মদ হামিদ (২৫) এবং কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের নাজির হোসেন (২৫)। নিহতরা সবাই মাদক পাচারকারি এবং বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানান, আজ ভোরে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকতে পারে, এমন খবরের ভিত্তিতে বিজিবির ১০ সদস্যের একটি দল সীমান্ত সংলগ্ন উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে ৮/১০ জনের একদল লোক পাহাড়ি এলাকা দিয়ে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এ সময় বিজিবির সদস্যদের লক্ষ্য করে লোকগুলো এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক বলেন, ‘ইয়াবা পাচারকারিরা পাহাড়ী এলাকা দিয়ে পালিয়ে গেলে গোলাগুলি থামার পর ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনায় দুই বিজিবির সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে পাওয়া যায় ৩ লাখ ইয়াবা, ২টি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও পাচটি গুলি। আহতদের উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পথে জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তে ইয়াবাপাচারের সঙ্গে জড়িত রয়েছে বলেও জানান আলী হায়দার। তিনি আরও বলেন, ‘নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

সূত্র: আমাদের সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন