• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মিজানের সহযোগী তৈয়বের ভাই তাহের ফের ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৬৭২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
ফের ইয়াবাসহ গ্রেপ্তার তাহের

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত ইয়াবা লুটকারী বন্দুকযুদ্ধে নিহত মিজানের অন্যতম সহযোগী তৈয়বের ছোট ভাই আবু তাহেরকে (২৮) ফের ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

২০ জুলাই কক্সবাজার কোর্ট চত্বর এলাকার হোটেল মৌসুমী থেকে ৯০ পিচসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দুই সহযোগী দেলোয়ার হোসেন ও আব্দুল গফুরকেও আটক করা হয়।

ইয়াবাসহ আটক আবু তাহের কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড ঘোনারপাড়ার আবুল হাশেম প্রকাশ বার্মাইয়া হাশেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার।

সুমন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌসুমী হোটেল থেকে ইয়াবা বিক্রির সময় আবু তাহের ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এরমধ্যে আবু তাহেরের কাছ থেকে ৭০ পিচ এবং তার দুই সহযোগীর কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ২১ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আবু তাহের হলেন আলোচিত ইয়াবা লুটকারী মিজানের অন্যতম সহযোগী আবু তৈয়বের ছোট ভাই। ইয়াবা লুটের পর আবু তৈয়বের বাড়িতে আশ্রয়ে ছিল মিজান। পরে তৈয়বের সহযোগিতায় মিজান ভারত পালিয়ে গিয়েছিলেন। মিজান বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তৈয়ব গা ঢাকা দিয়েছে। এরইমধ্যে তার ছোটভাই ইয়াবা কারবারি আবু তাহেরকে কয়েক মাসের ব্যবধানে ফের ইয়াবা গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে চলতি বছরের ১৮ জানুয়ারি ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিল ইয়াবা কারবারি আবু তাহের (২৭)। আটকের পর পুলিশ মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কিন্তু বেশি দিন কারাগারে থাকতে হয়নি আবু তাহেরকে। মাত্র ১১ দিনের মাথায় জামিন নিয়ে কারাগার থেকে বের হন তিনি। মামলার জামিন মিলবে এটা স্বাভাবিক। কিন্তু তাহেরের জামিন পাওয়া নিয়ে রীতিমত বিস্মিত হয়েছিল খোদ পুলিশ।

৩০০ পিচ ইয়াবা নিয়ে আটকের পর এতো অল্প সময়ে জামিনে বের হওয়া কক্সবাজারের জন্য প্রথম ঘটনা বলেও মন্তব্য করেছিলেন পুলিশ। ইয়াবা মামলায় অল্প দিনে তাও মাত্র ১১ দিনে জামিনে বের হয়ে রেকর্ড সৃষ্টি করেছে ইয়াবা কারবারি আবু তাহের। রেকর্ড সৃষ্টিকারী এই ইয়াবা কারবারি আবু তাহেরের উত্থান নিয়েও হতবাক আটককারী ও মামলার বাদি পুলিশ কর্মকর্তা। ইয়াবার টাকায় অল্প দিনে জামিনে বের হলেও নিজের পেশা পরিবর্তন করতে পারেনি আবু তাহের। বরং কৌশলে রমরমা ব্যবসা চলে তার।

আবু তাহের আটকের একমাস পর তার গ্রুপের সদস্য ঘোনার পাড়া এলাকার শেখ আহমদও ইয়াবা নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিল। বর্তমানে শেখ আহমদ কারাগারে। নিজের ইয়াবা আস্তানা থেকে আটক হয়েছিল শেখ আহমদ। শেখ আহমদও স্বীকার করেছিলেন আবু তাহের একজন বড় মাপের ইয়াবা কারবারি এবং তার গ্রুপের সদস্য। তারা নিয়মিত ইয়াবা বিক্রি এবং সেবন করত। শেখ আহমদের বাড়িতে এসব ইয়াবার লেনদেন করে আবু তাহের।

থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আবু তাহের (২৭) কে গ্রেপ্তার করা হয়েছিল। কক্সবাজার সদর থানার এসআই দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে শহরের পৌরসভাস্থ বৌদ্ধ মন্দিরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এসআই দেলোয়ার হোসেন জানিয়েছিলেন, গ্রেপ্তারকৃত আবু তাহের শহরের পাইকারী মাদক বিক্রেতা। ইয়াবার আশির্বাদে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। অনেক বছর যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছিল তাহের।

চলতি বছরের ২০ মার্চ (শুক্রবার) দুপুরে শহরের ৯ নং ওয়ার্ড দক্ষিণ ঘোনার পাড়ায় শেখ আহমদের বাড়ীতে পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদের খবরে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত ডাঃ ইছহাকের ছেলে শেখ আহমদ (৫৫) ও আলতাফ হোসেনের ছেলে আব্দু শুক্কুর (৩০) কে একশ পিস ইয়াবাসহ আটক করেছিল। আটক শেখ আহমদ ইয়াবা কারবারি আবু তাহেরের সক্রিয় ব্যবসায়ী পার্টনার।

বাংলাদেশ সময় ২২৪৮ ঘণ্টা, ২১ জুলাই ২০২০

আএন/আএম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন