• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মহারাষ্ট্রে বন্দুকযুদ্ধে ২৬ মাওবাদী নিহত

নিজস্ব প্রতিদেক / ৪৬৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের গভীর জঙ্গলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া বন্দুকযুদ্ধে দেশটির পুলিশের চার সদস্যও গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) রাজ্যের রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটারের বেশি দূরের গাদচিরোলি জেলায় বন্দুকযুদ্ধে হতাহতের এই ঘটনা ঘটেছে।

গাদচিরোলি জেলার পুলিশ সুপার অঙ্কিত গয়াল বলেছেন, ‌আমরা জঙ্গল থেকে এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি।

তিনি বলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডির নেতৃত্বে মার্দিনতোলার জঙ্গলের কোরচি এলাকায় সি-৬০ পুলিশের একটি কমান্ডো দলের তল্লাশি অভিযানের সময় শনিবার সকালের দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বিদ্রোহী এই গোষ্ঠীর একটি সূত্র বলেছে, নিহত মাওবাদীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে, পুলিশ সুপার অঙ্কিত গয়াল বন্দুকযুদ্ধে পুলিশের চার কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানান। পরে ওই পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নাগপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।

গাদচিরোলি জেলার সঙ্গে মাওবাদী বিদ্রোহী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের সীমান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন