• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ভারতের হরিয়ানায় ঘন কুয়াশায় আলাদা কয়েকটি স্থানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে অসংখ্য যানবাহন। এরমধ্যে বাস, গাড়ি থেকে ট্রাক, মোটরসাইকেলসহ সব আছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে হরিয়ানায় কুয়াশায় ঢেকে যায় সবকিছু। এমন অবস্থায় প্রথমে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর পেছন থেকে একের পর এক বাহন এসে সামনে থাকা বাহনকে ধাক্কা মারতে থাকে। এতে করে সেখানে দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের স্তূপ তৈরি হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হিসার নামে একটি জায়গার জাতীয় সড়ক ৫২তে সকাল ৮টার দিকে একটি গাড়ির সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা অন্য বাহন একটির গায়ে আরেকটি ধাক্কা দিতে থাকে।

তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। শুধুমাত্র এক মোটরসাইকেল চালক কিছুটা ব্যথা পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি বড় দুর্ঘটনা ঘটে জাতীয় মহাসড়ক ৩৫২তে। সেখানে তিন থেকে চারটি বাস একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানে কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অপরদিকে রোহতাক নামে আরেকটি জায়গায় ৩০ থেকে ৪০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনা ঘটে ১৫২ ডি মহাসড়ক মোড়ে। প্রথমে সেখানে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এরপর পেছন থেকে আসা আরও গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রশাসনিক উদ্ধারকারী ও পুলিশ সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

হরিয়ানায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীত পড়েছে। সেখানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন