• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পূর্ণ ভুল করেছে: সুইডেন

নিজস্ব প্রতিদেক / ৮২৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধনম। ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট:

করোনার দ্বিতীয় ঢেউয়ে সুইডেনসহ ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে রয়েছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কতার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন সুইডিশ মহামারী বিশেষজ্ঞ অ্যান্ড্রাস টগনেল।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছিল বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এর মধ্যে জাতিসংঘভুক্ত ইউরোপীয় ইউনিয়নের ১১ টি দেশ রয়েছে।

এদিকে ড. টেগনল সুইডিশ টিভিকে বলেন, এটি ছিল সম্পূর্ণ ভূল তথ্য। সুইডেনে করোনা বৃদ্ধি পাচ্ছিল, এর কারণ টেস্ট বৃদ্ধি করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, ইইউ সদস্যভুক্ত দেশ সুইডেনে গত ১৪ দিনে লাখে ১৫৫ জন শনাক্ত দেখা যাচ্ছে। যা আমেরিকা ছাড়া ইউরোপ অঞ্চলের অন্য দেশগুলোর চেয়ে বেশি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক পরিচালক হ্যানস হ্যারি ক্লুজ বলেন, সুইডেনসহ ১১টি দেশে পুনরায় সংক্রমণ বাড়ছে।

সুইডেন ছাড়া এই অঞ্চলের অন্য দেশগুলো হল- মলদোভা, উত্তর ম্যাকডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া-হারজেগোভিনা, ইউক্রেন, কসভো, আর্মেনিয়া, আজারভাইজান এবং মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাখাস্তান ও কিজগিস্তান।

করোনা মহামারীতে সুইডেন ইউরোপীয় অন্যদেশগুলোর চেয়ে ভিন্নভাবে নিজেদের উপস্থাপন করেছে। দেশটিতে কোনো লকডাউন দেয়া হয়নি। সেখানে স্কুল এবং ক্যাফেগুলো খোলা রয়েছে, তবে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে বেশিরভাগ সুইডেন নাগরিক সামাজিক দূরত্ব মেনে চলছেন।

১ কোটি জনসংখ্যার দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫ হাজার ২৩০ জন মারা গেছেন। চলতি সপ্তাহে সুইডেনে প্রতিদিন গড় আক্রান্তের হার বেশি। বুধবার দেশটিতে ১ হাজার ৬১০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন