• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

বিশ্বের বৃহৎ রোহিঙ্গা শিবির লকডাউন

নিজস্ব প্রতিদেক / ২১৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হয়েছে। করোনা বিস্তার রোধে রোহিঙ্গা ক্যাম্পগুলো জনঘনত্ব বসতি এলাকা হওযায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সন্ধায় এই বিষয়টি নিশ্চিত করে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার জানান, ‘বলতে গেলে আগে থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষনা হয়নি। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরী কার্যক্রম চালু ছিল।

তিনি বলেন, ‘বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন ঘোষনা করেছে। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউন এর আওতায় পড়েছে। ক্যাম্পে কোন প্রকার বাহিরে মানুষ ডুকতে না পারে, সেবিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সেখানকার পরিস্থিতি আগের মত নেই। ক্যাম্পে শুধু অতি জরুরি কার্যক্রম চালু থাকবে।

অপর দিকে কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন কক্সবাজার জেলাকে লক ডাউন ঘোষনা করেছেন। তিনি ৮ এপ্রিল বিকেলে নিজের ভেরিফাই ফেস বুকে এমন তথ্য দিয়ে বলেন আজ হতে কক্সবাজারে কেউ বর্হিগমন বা আগমন করতে পারবে না। তার ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি মো: কামাল হোসেন।

দিকে, ২০১৭ সালে ২৫ আগস্টে মিয়ানমার থেকে প্রাণে বাচঁতে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর আগে ৪ লাখ রোহিঙ্গার অবস্থান ছিল। সব মিলিয়ে এখনা কক্সবাজারের ১১ লাখের বেশি রোহিঙ্গার আশ্রিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন