• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বিজিবি সদস্যদের পাশে মেরিল পেট্রোলিয়াম জেলির মিশন সুরক্ষা

নিজস্ব প্রতিদেক / ৩২০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

প্রচণ্ড শীতে প্রতিমুহূর্তে বাংলাদেশের সীমানাকে সুরক্ষিত রাখেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সেই বিজিবি সদস্যদের পাশে দাঁড়াতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল পেট্রোলিয়াম জেলির উদ্যোগ হচ্ছে ‘মিশন সুরক্ষা’। এ শীতে ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শীতে প্রিয় মানুষদের মমতা ছেড়ে, ঘরের উষ্ণতা ছেড়ে যাঁরা দেশের সুরক্ষায়, আমাদের সুরক্ষায় নিজেদের দিনরাত নিয়োজিত করে যাচ্ছেন, সেসব সাহসী বিজিবি সদস্যকে মেরিল আন্তরিকভাবে শ্রদ্ধা জানায়। বিজিবি সদস্যরা দেশের সুরক্ষায় প্রতিনিয়ত বীরত্বের সঙ্গে কৃতিত্বের সঙ্গে অবদান রেখে যাচ্ছেন। দেশবাসীকে এই সুরক্ষা দিতে তাঁরা শীত-গরম উপেক্ষা করে দিনরাত–নির্বিশেষে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। দেশের সুরক্ষা দিতে নিজেদের সুরক্ষার কথাও তেমনটা কখনো ভেবে দেখার সুযোগ হয় না। এবার আমরা চেয়েছি তাঁদের সুরক্ষার পাশে এসে দাঁড়াতে। এই শীতে বিজিবি সদস্যদের ত্বকের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে তাঁদের প্রত্যকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মাদ সাঈদ প্রতীকী স্মারক তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের হাতে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন