• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বায়ুদূষণে বাড়ছে হৃদরোগ, কিডনির জটিল অসুখ : গবেষণা

নিজস্ব প্রতিদেক / ৩৮১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

বায়ুদূষণে মানুষের হৃৎপিণ্ডের ক্ষতি হচ্ছে। উচ্চ রক্তচাপের মতো রোগও বেশি দেখা দিচ্ছে। একইসঙ্গে বাড়ছে কিডনির নানা জটিল রোগ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা এসব তথ্য দিয়েছে।

আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজির (এএসএন) ‘কিডনি উইক ২০২১’ শীর্ষক অনলাইন সম্মেলনে ৪ নভেম্বর গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ইংরেজি গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনমিক টাইমসসহ কয়েকটি সংবাদপত্র।

গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের মাত্রা বাড়ার কারণে প্রাপ্তবয়স্কদের ক্রনিক কিডনি ডিজিস বা সিকেডির (দীর্ঘদিনের কিডনির অসুখ) পাশাপাশি উচ্চ রক্তচাপের সঙ্গে দেহে গ্যালেক্টিন নামে এক ধরনের প্রোটিনের পরিমাণ বাড়ে।

দেহে গ্যালেক্টিনের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আর সেই ক্ষত কোনোভাবে সারানো সম্ভব হয় না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস’।

গবেষণার নেতৃত্বে থাকা আমেরিকার কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফসা তারিক বলেন, যখন হৃৎপিণ্ডে ফাইব্রোব্লাস্ট নামে বিশেষ ধরনের একটি কোষ কোলাজেন তৈরি করতে শুরু করে, তখনই মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস দেখা দেয়। আর এতে হার্ট (হৃৎপিণ্ড) ফেইলিউর হয়, যা মৃত্যু ডেকে আনে। বায়ুদূষণের সঙ্গে কিডনির অসুখ ও হৃদরোগের সম্পর্ক রয়েছে।

গবেষণায় উঠে এসেছে, বাতাসে বিশেষ ধরনের দূষণ কণার (পার্টিকুলেট ম্যাটার ২.৫) পরিমাণ বাড়লেই হৃদরোগের সৃষ্টি হচ্ছে; ক্ষতি হচ্ছে কিডনিরও। দূষণ কণার পরিমাণ কম থাকলে হৃৎপিণ্ড ও কিডনির ততোটা ক্ষতি হচ্ছে না।

প্রায় দুই বছর ধরে গবেষকরা প্রায় দেড় হাজার রোগীর ওপর পরীক্ষা-নিরীক্ষা করে এমনটি দেখতে পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন