উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন স্থানে বালু খেকোদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে বালু ভর্তি একটি ডাম্পার জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।
রোববার (১৯ সেপ্টেম্বর ) সকালে থাইংখালী বন বিট কর্মকর্তা মো. রাকিব হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
থাইংখালী বিট কর্মকর্তা মো. রাকিব হোসাইন জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি ওই এলাকা থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল; এমন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের স্টাফদের নিয়ে শফিউল্ল্যাকাটা এলাকায় অভিযান করে সংরক্ষিত বনের এলাকা থেকে অবৈধভাবে বালু পরিবহনকালে একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পার উখিয়া রেঞ্জ অফিসের হেফাজতে রাখা হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বালুসহ জব্দকৃত ডাম্পার গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এই অভিযান অব্যাহত থাকবেন বলেও নিশ্চিত করেন।