• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী: কক্সবাজারে ১ লাখ ৬২ হাজার চারা রোপণ শুরু

নিজস্ব প্রতিদেক / ১৯০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

এম এ আজিজ রাসেল:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলায় ১ লাখ ৬২ হাজার ৬০০ গাছের চারা রোপণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, সরকার সারাদেশে বনায়ন বৃদ্ধির সবুজ বেষ্টনী তৈরির লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই। আমাদের দেশটা একটা বদ্বীপ, এই দেশটাকে আমরা রক্ষা করি এবং উন্নত করি।’

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে নিজেরা চারা তৈরি করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। ‘তার স্মরণে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
তিনি যার যতটুকু জায়গা আছে সেখানে যে কোনো উপায়ে চারা রোপণ, ছাদে বাগান তৈরি বা বারান্দায় চারা রোপন করার আহ্বান জানান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এর আলোকে কক্সবাজারের প্রতিটি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে মোট ১ লাখ ৬২ হাজার ৬০০টি চারা বিতরণ ও রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর
এই কর্মসূচী সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, পেকুয়া, মহেশখালী, রামু, সদর, টেকনাফ ও উখিয়ার ৭০৫টি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ৭৫০ টি রোপণের জন্য বিতরণ করা হয়। বাকিগুলো চকরিয়া ও কুতুবদিয়া বেড়িবাঁধে রোপণ জন্য দেয়া হয়। তিনি এই মহৎ কর্মসূচী সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন