• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ফের কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ

নিজস্ব প্রতিদেক / ৩২০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
শেখ সাবাহ আল খালিদ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

মন্ত্রিসভার সব সদস্যসহ পদত্যাগ করার ১৫ দিনের মাথায় আবারও কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাবাহ আল খালিদ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সির (কেউএনএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

পার্লামেন্টে বিরোধী এমপিদের সঙ্গে বিরোধের জেরে গত ৮ নভেম্বর মন্ত্রিসভার সব সদস্যসহ পদত্যাগ করেছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ। কেউএনএর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ মঙ্গলবার আল খালিদকে পুনরায় প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার পাশাপাশি অবিলম্বে নতুন মন্ত্রিসভা গঠনের নির্দেশও দিয়েছেন।

গত সপ্তাহে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবাহ নিজের কিছু সাংবিধানিক ক্ষমতা তার স্বীকৃত উত্তরাধিকার ও দেশটির ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল আহমেদ আল সাবাহকে হস্তান্তর করেছেন। এসব ক্ষমতার মধ্যে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান পরিচালনার মতো বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

সেই ক্ষমতার জোরেই আল খালিদকে প্রধানমন্ত্রী পদে পুনঃনিয়োগ দেন ক্রাউন প্রিন্স। অবশ্য, তার আগে গত সপ্তাহে আামির শেখ নাওয়াফ বিগত সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছিলেন। পাশাপাশি, সরকারবিরোধী আইন প্রণেতাদের সাধারণ ক্ষমাও ঘোষণা করেছিলেন তিনি।

২০১৯ সালে প্রথমবারের মতো কুয়েতের প্রধানমন্ত্রী হন শেখ সাবাহ আল খালিদ। সম্প্রতি করোনা মহামারি নিয়ন্ত্রণে অদক্ষতা ও দুর্নীতি রোধে প্রত্যাশিত সাফল্য দেখাতে না পারায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন পার্লামেন্টের সরকারবিরোধী এমপিরা।

চলতি বছর মার্চ থেকে বিভিন্ন ইস্যুতে মতভেদ শুরু হয় সরকার ও বিরোধী এমপিদের। এই মতভেদের ফলে গত কয়েক মাস ধরে স্থবির পর্যায়ে পৌঁছায় দেশটির পার্লামেন্ট কার্যক্রম ও রাজকোষ সংস্কারের মতো পদক্ষেপগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন