• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

প্রাইভেট স্পেসশিপে নাসা বিজ্ঞানীদের ঐতিহাসিক মহাকাশযাত্রা

নিজস্ব প্রতিদেক / ৮৩১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট:

ইলন মাস্কের ব্যক্তিগত রকেট কোম্পানি স্পেসএক্স বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতে নাসার  দুই মহাকাশচারীকে কক্ষপথে পাঠিয়েছে।

আমেরিকা থেকে সবশেষ ৯ বছর আগে কোনো মার্কিন ক্রু মহাকাশে যান।

গত ২৭ মে এই মিশন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটি এবং বৈরি আবহাওয়ার কারণে পিছিয়ে যায়। 

বিবিসি জানিয়েছে, বব বেহনকেন এবং ডগ হারলি এই অভিযানে নতুন ক্যাপসুল সিস্টেমের যেমন ট্রায়াল দেবেন তেমনি নাসার নতুন ব্যবসায়িক পরিকল্পনাকেও বাস্তবায়ন করবেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি এখন নিয়মিত এভাবে মহাকাশচারীদের বেসরকারি রকেটের মাধ্যমে পাঠাতে পারে কি না, এই মিশনে সেই সক্ষমতা যাচাই করা হবে।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মহাকাশজয় করার পথে রীতিমতো আপ্লুত। রকেট উড্ডয়নের পর তিনি বলেন, ‘আমি মনে করি মানুষ হৃদয়ে যা ধারণ করে এটা সেই মুহূর্ত। আমেরিকারই সেই শক্তি আছে।’

বেহনকেন এবং হারলি রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন। এই মিশনে দুই বিজ্ঞানী ক্রু ড্রাগন ক্যাপসুলের সব পার্ট পরীক্ষা করে দেখবেন। নাসার ইতিহাসে এই প্রথম কক্ষপথে থাকা অবস্থায় মহাকাশচারীরা স্পেসএক্স ক্রু ড্রাগন পরীক্ষা করবেন।

ড্রাগন ক্যাপসুল অটোমেডেট মহাকাশযান। অর্থাৎ এটি আপনাআপনি স্টেশনে নিজস্ব পথ খুঁজে নেবে। সেটি হলেও দুই বিজ্ঞানী বুঝতে চাইবেন তাদের হাতে মহাকাশযানটি কেমন কাজ করে।

এই ড্রাগনের কোনো কন্ট্রোল স্টিক নেই; সব ফ্লাইট টাচস্ক্রিন প্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন