• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পৌরসভার প্রতি ওয়ার্ডে ত্রাণ নিয়ে ছুটছেন কমিশনার মাহাবুবুর রহমান

নিজস্ব প্রতিদেক / ২২৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

করোনা ভাইরাস সংকটে সব দিক লকডাউন হওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছে মানুষ। কষ্টে পড়েছে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ গুলো। আয় রোজগার বন্ধ থাকায় একমুঠো খাবারের জন্য ত্রাণের দিকে চেয়ে থাকে তারা। অসহায় নিরন্ন মানুষের এই দুর্দিনে নিজ উদ্যোগে কক্সবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাবার নিয়ে ছুটছেন পৌরসভার প্যানেল মেয়র (১) ও ৩নং ওয়ার্ড কমিশনার মাহাবুবুর রহমান।

কলাতলীতে নিজ তহবিল থেকে ত্রাণ দিচ্ছেন মাহাবুবুর রহমান।

নিজের ভোটার এলাকা পৌরসভার ৩ নং ওয়ার্ড হলেও তিনি খাবারের প্যাকেট নিয়ে ছুটে চলছেন প্রতিটি ওয়ার্ডে। গত ১০ দিন ধরে টানা অসহায় মানুষের মাঝে খাবার পৌছানোর জন্য ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে মাহবুবুর রহমানকে। বিরতিহীন খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন তিনি।

সাহিত্যিকাপল্লী সিটি কলেজ মাঠে খাদ্য সামগ্রী দিচ্ছেন মাহাবুবুর রহমান।

৩ নং ওয়ার্ড কমিশনার ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান ইতিমধ্যে, কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় ১৫০ পরিবার, বিডিআর ক্যাম্প বড়ুয়া পাড়ায় ১৫০ পরিবার, লাইট হাউজ এলাকার ১৫০ পরিবার, কলাতলী আদর্শ গ্রাম এলাকার ১৫০ পরিবার, মাঝির ঘাট এলাকার ১৫০ পরিবার ও পেশকার পাড়া এলাকায় ১১০০ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেল ও আলুসহ পরিমাণ মতো প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন।

শহরের ৪ নং ওয়ার্ড মাঝিরঘাট এলাকায় ত্রাণ দিচ্ছেন কমিশনার মাহাবুবুর রহমান।

এছাড়াও রাখাইন পাড়া, মাছবাজার ও বদরমোকাম এলাকায় নিয়মিত খাবার বিতরণ করে যাচ্ছেন তিনি। পত্রিকার প্রায় ৫০ জন হকারের মাঝেও খাবার সহযোগিতা তুলে দেন মাহাবুবুর রহমান। টেকপাড়া এলাকায় আব্দুল খালেকের মাধ্যমে ৫০ জনের খাবার নিশ্চিত করেছেন এই কমিশনার। ইতোমধ্যে পৌর এলাকায় প্রায় ৫ হাজার অসহায় পরিবারের খাবার সহায়তা তুলেন দেন তিনি।

পৌরসভার ৩ নং ওয়ার্ডে নিরন্নদের মাঝে ত্রাণ দিচ্ছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান।

এসব খাবার সহায়তা ছাড়াও পৌরসভা থেকে বরাদ্দকৃত নিজ ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে ১০ বস্তা চালও বিতরণ করেছেন।

কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিশনার মাহাবুবুর রহমান বলেন, এই সময়ে আমার কাছে কে কোন ওয়ার্ডের বাসিন্দা সেটা বিষয় নয়; এখন আমার কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো। মানুষকে মানুষের পাশে থাকতে হয়। করোনা ভাইরাসের কারণে আজ বিশ্ব থমকে গেছে। কক্সবাজারের অবস্থাও খারাপ।

১২ নং ওয়ার্ড আদর্শগ্রাম এলাকায় ত্রাণ দিচ্ছেন মাহাবুবুর রহমান।

তিনি আরও বলেন, আয়ের পথ বন্ধ। মধ্যবিত্ত ও নিম্মআয়ের মানুষ খুব কষ্টে আছে। তাই নিজের ব্যক্তিগত তহবিল থেকে যতোটুকু পারি সবাইকে খাবার সহযোগিতা করার চেষ্টা করছি মাত্র। যতো দিন পারি দরিদ্রদের মাঝে এই সহযোগিতা অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন