• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

পদত্যাগ করলেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান

নিজস্ব প্রতিদেক / ৬২১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট:

বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সময়ে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্তো আজেভেডো। সংস্থাটি যখন করোনাভাইরাসের প্রভাব মোকাবিলা করছে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছে এমন সময় এই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

করোনা মহামারিতে বিশ্ব বাণিজ্য সংকুচিত হয়ে পড়েছে। মহামন্দার পর অর্থনীতি এখন সবচেয়ে নিম্নগামী।

ট্রাম্পের অভিযোগ, বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করছে।

আজেভেডো জানিয়েছেন, মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সংস্থার জন্য তা মঙ্গলজনক। তিনি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা হয়ত যথার্থ নয় কিন্তু এটি সবক্ষেত্রে প্রযোজ্য। এটিই বিশ্বকে জঙ্গলের আইন থেকে রক্ষা করছে, অন্তত বাণিজ্যের ক্ষেত্রে।

আজেভেডোর পদত্যাগের বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ঠিক আছে। আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছে। তারা চীনকে উন্নয়নশীল দেশ বিবেচনা করে। ফলে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন অনেক বেশি সুবিধা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন