• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

নেপালের ৩৩ হেক্টর জমির দখল নিয়েছে চীন?

নিজস্ব প্রতিদেক / ২২৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
নেপাল-চীন সীমান্ত

ডেস্ক রিপোর্ট

নেপালের প্রায় ১০টি জায়গায় মোট ৩৩ হেক্টর জমি চীন নিজের দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির কৃষি মন্ত্রণালয় এমন চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নদীর গতিপথ ঘুরিয়ে দিয়ে সীমান্তে নেপালের জায়গা দখল করার চেষ্টা করছে পিপলস লিবারেশন আর্মি।

গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত-চীন। এতে ভারতের কর্নেল-মেজরসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ৭৬ সেনা। সেই বিবাদের রেশ না কাটতেই এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

এএনআই-এর খবরে বলা হয়, চীন তিব্বতে নেপালি জমি ‘দখল’ করার জন্য বর্ধমান সড়ক নির্মাণ ব্যবহার করছে এবং ভবিষ্যতে এই অঞ্চলগুলোতে সীমান্ত ফাঁড়ি স্থাপন করতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাগডারে খোলা ও কর্নালি নদীর গতিপথ পরিবর্তন করে শুধুমাত্র হুমলা জেলাতেই ১০ হেক্টর জমি দখল করে নিয়েছে চীন। রাসুয়া জেলারও ৬ হেক্টর ভূমি চলে গেছে চীনাদের অধীনে।

তিব্বতের স্বশাসিত অঞ্চলে নদীর গতিপথ পরিবর্তন করে রাস্তা তৈরির কাজ করছে চীন। যার ফলে নদীগুলো নেপালের দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রাকৃতিক ভাবেই প্রায় ১০০ হেক্টর জমি চলে যেতে পারে তিব্বতের অংশে। ধারণা করা হচ্ছে, সেখানেই আউটপোস্ট তৈরি করে ফেলতে পারে চীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন