• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নতুন বাহারছড়ায় ৫ শতাধিক দরিদ্র মানুষকে ত্রাণ দিল স্ক্র্যাপ মালিক সমিতি

নিজস্ব প্রতিদেক / ৫৪৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

বিশ্ব মহামারী করোনা সংকটে যে যেভাবে পারছে মানুষের পাশে দাঁড়াচ্ছে। যার যা সম্বল আছে তা নিয়ে পরিচয় মানবিকতার। মানবিক সহায়তার এই যাত্রায় পিছিয়ে নেই কক্সবাজার শহরের স্ক্র্যাপ মালিক সমিতি। সংগঠনটি শহরের নতুন বাহারছড়া এলাকার ৫ শতাধিক অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছে খাবার সামগ্রী।

নতুনবাহারছড়া এলাকায় ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান।

খাবার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মাসুম খান। তিনি বলেন, ‘এখনই উপযুক্ত সময় মানবিকতার পরিচয় দেওয়ার। জাত, ধর্ম ভুলে প্রত্যেকের উচিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। মানুষকে খাওয়াতে পারার সৌভাগ্য সৃষ্টিকর্তা সবাইকে দেন না। যারা নিরন্নদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। আমরা প্রত্যেকে অতিরিক্ত না খেয়ে যদি সবার মধ্যে বণ্টন করে খাই তাহলে সমাজের আর কেউ অভুক্ত থাকবে না। সংকট মোকাবেলায় নিরন্নদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ক্র্যাপ মালিক সমিতির সভাপতি মো. ফরিদ। বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রাজন সওদাগর, ওমর ফারুক মিন্টু, মো. হাসান, মো. হানিফসহ পশ্চিম নতুন বাহারছড়া যুব কল্যাণ সংঘের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন