• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

নগ্ন হয়ে মালয়েশিয়ার রাস্তায় বাংলাদেশি: হাসপাতালে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিদেক / ৩৫৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

মালয়েশিয়ার পুচং শহরের রাস্তায় নগ্ন হয়ে দাঁড়িয়ে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় এক বাংলাদেশিকে উদ্ধারের পর মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ওই বাংলাদেশিকে হাসপাতালে পাঠানোর তথ্য রোববার এক বিবৃতিতে জানিয়েছে।

দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার মালয়েশিয়া বলছে, নগ্ন অবস্থায় পুচং শহরে যানবাহন চলাচলে বাধা দেওয়ায় ওই বাংলাদেশিকে সেখান থেকে সরিয়ে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়।

রোববার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের ডেপুটি ওসিপিডি ফাইরুস জাফর বলেছেন, ওই বাংলাদেশির এই ঘটনা সম্পর্কে গত ২৬ নভেম্বর পুলিশ জানতে পারে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে সেটি পুলিশের নজরে পড়ে। এতে দেখা যায়, পুচংয়ের রাস্তায় ওই ব্যক্তি নগ্ন হয়ে একটি লরি বেয়ে উঠছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়।

পুচং শহরের পেকান বাটু এলাকার কামপুয় বারু সেতুতে এই ঘটনা ঘটেছে। মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ব্যক্তিকে কাজাং হাসপাতালে পাঠানোর আগে স্থানীয় পুলিশ স্টেশনে নেওয়া হয়।

ফাইরুস জাফর বলেছেন, বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসার জন্য হাসপাতালের মানসিক ওয়ার্ডে আছেন। বাংলাদেশি ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই বাংলাদেশির পরিচয় শনাক্তে কোনো নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন মালয়েশিয়ার এই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন