• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা কক্সবাজারে সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল কক্সবাজারের ফাহিমুর রহমানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আকুতি জানালেন ছাত্রদল কর্মী নজরুল ইসলাম ইতিহাসের প্রথম ৩ প্যানেল : কক্সবাজারে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বিএনপি সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবরে ছাত্রনেতা এনামুল হকের খোলা চিঠি

ধলঘাটার শেরআলী হত্যা মামলার আসামী আজিজুর রহমান র‍্যাবের হাতে গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মহেশখালীর ধলঘাটার শের আলী হত্যা মামলার আসামী আজিজুর রহমান (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার ১৭:ডিসেম্বর রাজধানীর রমনা থানার মৎস্য ভবন এলাকা থেকে র‍্যাব-১৫ ও র‍্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম.ফারুক।

তিনি জানান,জমি সংক্রান্ত বিরোধের জেরে ধলঘাটা ইউনিয়নের সাপমারার ডেইলে ২৬ নভেম্বর বিকেলে প্রতিপক্ষের ৭/৮ জনের একটি দল শের আলীর উপর দেশীয় অস্ত্র,দা কিরিচ,লোহার রড,ছুরি দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে মহেশখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় চমেকে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ ডিসেম্বর শের আলী মৃত্যুবরন করেন।

এঘটনায় নিহত শের আলীর পুত্র বাদী হয়ে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করলে আসামীদের ধরতে র‍্যাব ১৫ তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যা মামলার ৩ নং আসামী আজিজুর রহমান কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া আসামী আজিজুর রহমান, ধলঘাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাপমারার ডেইলের মৃত কাশেম আলীর পুত্র।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিএমপির খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব -১৫ এর এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন