• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

দেশে বৈদেশিক মুদ্রায় তেল কিনতে পারবে বিদেশি এয়ারলাইন্স

নিজস্ব প্রতিদেক / ৪২৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:

এখন থেকে বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশে বৈদেশিক মুদ্রায় জ্বালানি তেল কিনতে পারবে। এতদিন শুধু বাংলাদেশি মুদ্রায় (টাকায়) তেল কেনার সুযোগ ছিল।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জা‌রি ক‌রেছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল কোম্পানি থেকে তেল কিনতে বৈদেশিক মুদ্র্রায় ড্রাফট ইস্যু করার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে কর্মরত বিদেশি এয়ারলাইন্সের পক্ষে এডি ব্যাংক বৈদেশিক মুদ্রায় ড্রাফট ইস্যু করতে পারবে। এক্ষেত্রে রিপোর্টিং বিবরণীতে পরিশোধ বাবদ সমতুল্য টাকার অংক দেখাতে বলা হয়েছে।

বৈদেশিক মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখা যাবে। ওই অর্থ আমদানি ব্যয়ে ব্যবহার করা যাবে, পাশাপাশি স্থানীয় মুদ্রায় নগদায়ন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন