• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

দেশে নতুন শনাক্ত ২৯ জন, মারা গেছে আরও ৪ জন

নিজস্ব প্রতিদেক / ৪৩৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছে।

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সরকারি-বেসরকারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই নিয়ে গত ৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১১৭ জনের করোনা শনাক্ত হলো। আর এই সময়ে মারা গেছে ১৩ জন।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছে ৯ জন। সুস্থ ৩৩ জন। ২৪ ঘণ্টায় ব্যবধানে শনাক্ত হওয়া ব্যক্তি ও মৃতের সংখ্যা বেড়ে গেল।

সূত্র- প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন