• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

দুর্দিনে ঘর পুড়ে ছাই, নিঃস্ব বিধবার পরিবার

নিজস্ব প্রতিদেক / ২৬৪ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস

স্বামী মারা গেছে বহু বছর আগে। ৫ সন্তান নিয়ে এমনিতেই মানবেতর দিন কাটে তাদের। এরমধ্যে এক মেয়ে প্রতিবন্ধি। নেই নিজস্ব কোনো ঘর কিংবা ভিটে। নিজ বোনের একটি জায়গায় কেয়ারটেকার হিসেবে দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়েছিলেন। বাঁশ ও টিনের তৈরি ছোট্ট সেই ঘরটিও এখন পুড়ে ছাই।

রোববার (৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার শহরের ৮ নং ওয়ার্ডস্থ বৈদ্যঘোনা এলাকায় একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এই ঘরটিতে আশ্রয়ে ছিল জুহুরার আম্মা (আসল নাম জানা যায়নি)। মাথাগোজার ঠাঁই হারিয়ে পরিবারটি এখন চরম অসহায়। দিনমজুরি বন্ধ থাকায় আয়ের পথও বন্ধ।

এই দুর্দিনে ঘরটি পুড়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে কিছুই বের করতে পারেনি। গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের বিষয়টি প্রতিবেদককে জানিয়েছেন স্থানীয় আবু তাহের হেলালী নামে এক প্রতিবেশি।

প্রতিবেশি আবু তাহের বলেন, এই দুর্দিনে অসহায় পরিবারের ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছে। নেই কোনো আশ্রয়ের জায়গায়, নেই কোনো খাবার। এই পরিবারের পাশে দাঁড়ানোর দাবী জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন