সংবাদ বিজ্ঞপ্তি:
করোনা মহামারিতে সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন একঝাঁক তরুণদের সমাজসেবামূলক সংগঠন “তারাবনিয়াছরা ঐক্য পরিষদ”। তরুণদের উদ্যাগে কক্সবাজার শহরের তারাবনিয়াছরা এলাকায় নিম্ন আয়ের গরীব অসহায় অর্ধশত পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিরতণ করা হয়েছে।
শুক্রবার ৩ এপ্রিল বিকালে তারাবনিয়াছরা এলাকার দুস্থ্য পরিবারের মাঝে দুরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার খাদ্য সামগ্রি তুলে দেয়া হয়। তরুনরা নিজ নিজ উদ্যোগে তহবিল গঠন করে। পরে করোনা ঘরবন্দী থাকা অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।

দুস্থ্যদের মাঁঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। জয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন জয়া জাহান চৌধুরী। এসময় তরুণ সমাজ সেবক সামির রাশিদ এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন: তারাবনিয়াছরা ঐক্য পরিষদের আব্দুল আজিজ, জিহাদ আহমেদ, মোহাম্মদ খালেদ, মোহাম্মদ জিসান, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, ইব্রাহিম মুহাম্মদ রফিক, শাহরিয়ার শাকিল, ইশমাম হোসেন আরিয়ান, মুয়াজ আবুল আহমেদ, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মুহম্মদ ফাহিম, রিদুওয়ানুল হক প্রমুখ। এদিকে করোনা পরিস্থিতি কারণে কাজকর্ম না থাকায় চরম দুঃসময়ে খাদ্য সহায়তা পেয়ে তারাবনিয়াছরা ঐক্য পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সহায়তা গ্রহনকারীরা।