• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ট্রাক চাপায় সরকারি কলেজের শিক্ষকসহ নিহত ২

নিজস্ব প্রতিদেক / ৬০১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক সহ ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো এক স্কুল শিক্ষক। বুধবার (২৯ জুলাই) ভোর ৬ টায় একটি মাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

নিহতরা হলেন-জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)।

এ দূর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাটছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স ২ জনের মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, দূর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে সটকে পড়েন চালক।

রামু থানার উপপরিদর্শক মো. কামাল খবর পেয়ে দূর্ঘটনারস্থলে যান। তিনি জানান-এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন