• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ট্রাক আটকে সড়ক যোগাযোগ বন্ধ, ভোগান্তি বাড়ছে

নিজস্ব প্রতিদেক / ৪৮৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

মহেশখালী প্রতিনিধি:

চলছে সড়কের উন্নয়ন কাজ। তার উপর বর্ষায় বৃষ্টির ঝনঝনানি। নামছে পাহাড়ি ঢল। সব মিলিয়ে মহেশখালীর প্রধান সড়ক দুটির নাজুক অবস্থা। যান চলাচলের বিকল্প রাস্তা না থাকায় একই রাস্তা দিয়েই যান চলাচল করছে। আর বাড়ছে জনদুর্ভোগ। প্রতিদিন সড়কের কোন না কোন গর্তে বা সড়ক ভেঙ্গে ছোট বড় গাড়ি আটকে যাওয়ার দৃশ্য চোখে পড়ে বলে স্থানীয়রা জানান।

৯ জুলাই দুপুর ১২টায় হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া গ্রামে পাথরবাহী ট্রাক আটকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আটকে যায় রাস্তার দুই পাশে শতাধিক গাড়ি। এতে ক্ষোভ প্রকাশ করেন যাত্রী ও স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী মো. রায়হান জানান, নির্মানাধীন রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা দরকার ছিল। প্রতিদিন ভারী যানবাহন প্রবেশ করায় জনদুর্ভোগের পাশাপাশি সড়কের ক্ষতি হচ্ছে।

রফিকুল ইসলাম নামের এক যাত্রী জানান, জরুরী কাজে চকরিয়া যাচ্ছিলাম। পথিমধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে আটকে গেলাম। এখন যদি রোগীবাহী গাড়ি আসে তবে কি হবে ভেবে দেখেছেন?

এদিকে সড়কের উন্নয়ন কাজকে সম্পূর্ণ অপরিকল্পিত দাবী করে স্থানীয়রা জানান, বর্ষায় টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে সড়কে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সড়কের পাশ ভেঙ্গেছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই যান চলাচল সহ জনসাধারণের দৈনন্দিন কাজ করতে হচ্ছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম জানান, দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করার কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন