• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

জ্বর-শ্বাসকষ্টে নার্সের স্বামীর মৃত্যু, ৩৫ পরিবার কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিদেক / ১১২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) ডরমিটরিতে এক নার্সের স্বামীর জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে মৃত্যুর পর আজ বৃহস্পতিবার ওই ডরমিটরির ৩৫ চিকিৎসক ও নার্স পরিবারকে হোম কোয়ারেন্টিনে (সঙ্গ নিরোধ) থাকার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার রাতে ওই ব্যক্তি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে ডরমিটরির বাসিন্দাদের মধ্যে আজ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল গণি মোল্ল্যাহ বলেন, মৃত ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ ছিল। মৃতদেহের মুখ ও গলার সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়া গেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে পুরো ভবনের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, পঙ্গু হাসপাতালের পুরোনো ভবনের পশ্চিম পাশে চিকিৎসক ও নার্সদের থাকার তিনতলা ডরমিটরি ভবন। এখানে চিকিৎসক ও নার্স মিলে ৩৫ পরিবার থাকে। ডরমিটরির নিচতলায় ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকেরা থাকেন। ভবনটির দোতলায় ও তিনতলায় থাকেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক ও নার্স।

মৃত ব্যক্তির প্রতিবেশী এক নার্স জানান, তিন মাস আগে ওই ব্যক্তির স্ত্রী মারা যান। এই দম্পতি নি:সন্তান ছিলেন। চার-পাঁচ দিন ধরে ব্যক্তিটি জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত বৃহস্পতিবার ডরমিটরির ওয়াশ রুমে গিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তিটি পড়ে অচেতন হয়ে যান। সেখান থেকে উদ্ধার করে প্রথমে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুরো ডরমিটরিতে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও সহযোগী অধ্যাপক কে এম মামুন মোর্শেদ বলেন, রোগীর জ্বর ও কাশির পাশাপাশি শ্বাসকষ্ট ছিল। বুধবার রাত ১২ টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই ব্যক্তি মারা যান। পরে ঢাকার সিভিল সার্জন আল মারকাজুল ইসলামের মাধ্যমে ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের ব্যবস্থা করেন।

যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি আজ রাতে প্রথম আলোকে বলেন, মৃত্যুর খবর শুনেছেন। তবে রোগতত্ত্ব ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশ পেলে ডরমিটরি ভবন লক ডাউন করে দিতে পুলিশ প্রস্তুত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন