এম জাহেদ চৌধুরী:
দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল সিংহশাবক রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের চিকিৎসক টীম অসুস্থ ভাই-বোনের চিকিৎসা করছিল। তবু্ও বাঁচানো গেলোনা ১৬ বছর বয়সী ভাই রাসেলকে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাসেল মারা গেলে থানায় জিড়ি দায়েরের পর রাতে ময়নাতদন্ত করা পুঁতে ফেলা হয় পার্কে।
১৫ বছর বয়সী টুম্পা এখনো গুরুতর অসুস্থ। ফলে শোকের ছায়া নেমে এসেছে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে।
বুধবার ( ১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাফারী পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম। তিনি বলেন, খাদ্য গ্রহণে রুচিহীনতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সিংহশাবক রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের মেডিকেল টীম তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে আসছিল। তবুও রাসেলকে বাঁচানো যায়নি। টুম্পাও শংকামুক্ত নয়।