• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিদেক / ৩২১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়কে মিনি ট্রাকের (ডাম্পার) ধাক্কায় দিদারুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সড়কের পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লাল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম বদরখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড মগনামা পাড়ার নুরুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সড়কের পাশে আহত এক মোটরসাইকেল আরোহী পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়। বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ দুর্ঘটনায় দিদারুল ইসলাম নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু বলেন, চকরিয়া-বদরখালী সড়কে বেপরোয়া অবৈধ মিনি ট্রাক (ডাম্পার) ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অকালে ঝরছে তাজা প্রাণ। ইতিপূর্বেও ডাম্পার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসান গনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন