• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিদেক / ৩৩৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
ছবি: প্রতীকি।

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাহমুদুল করিম (২৫) ও মো. সোহেল সিকদার (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল তিনটার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনার টেক ও সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ পৃথক দূর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল করিম উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা গ্রামের হাজী মকসুদ আহমদের ছেলে এবং মো. সোহেল সিকদার একই উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরইন্যারচর এলাকার মো. বাবুলের ছেলে।

নিহত মাহমুদুল করিমের পরিবার সূত্র জানায়, আগামী কয়েকদিন পর অনুষ্ঠিতব্য ভাইয়ের বিয়ে অনুষ্ঠানের চিঠি নিয়ে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হন মাহমুদুল করিমসহ তার অপর এক ভাই। পরে ওইদিন বিকাল আড়াইটার দিকে তারা মোটরসাইকেলযোগে চকরিয়া পৌর সদরের উদ্দেশ্যে রওনা দেন। বিকাল ৩টার দিকে চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়নের মাইজঘোনার টেক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পন্যবাহি দ্রুতগামি কাভার্ডভ্যান (নং চট্টমেট্রো ১১-৫১০২) তাদের চাপা দেয়।

এসময় ঘটনাস্থলে মাহমুদুল করিম নিহত ও তার অপর ভাই গুরুতর আহত হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অপর আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করে। এদিন সন্ধ্যায় পুলিশ আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

অপরদিকে সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় একটি দ্রুতগামি যাত্রবাহি বাসের ধাক্কায় মো. সোহেল সিকদার নামে অপর এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরইন্যারচর এলাকার মো. বাবুলের ছেলে। নিহত সোহেল সিকদার একজন কাতার প্রবাসী ছিলেন। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত মাহমুদুল করিমের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলফার পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন