• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় গাছ চাপা পড়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২৮৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের চকরিয়ায় গাছ কাটতে গিয়ে গাছ চাপা পড়ে মোহাম্মদ বাপ্পী (৩৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছ চাপায় মারা যাওয়া বাপ্পী একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইসলামনগর এলাকার জাফর আলমের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মক্কি ইকবাল হোসেন মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডস্থ মুহুরীপাড়া এলাকায় শামসুল আলমের বসতবাড়িতে গাছ কাটতে যান বাপ্পী। গাছ কাটার একপর্যায়ে সে গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যুর বিষয়ে কেউ থানায় অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন