• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় কৃষকলীগের সেক্রেটারিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিদেক / ৫৭৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
ছবি: প্রতীকি।

কক্সবাজার অফিস

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে বাড়ির উঠানেই সরওয়ার কামাল নামের এক কৃষকলীগ নেতা ও চিত্রশিল্পীকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে ফাঁসিয়াখালি ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়ার থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চিত্রশিল্পী একই এলাকার ছৈয়দ নূর সিকদারের ছেলে। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন বলেন, রাত তিনটার দিকে সরওয়ার আমাকে কল করে। তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠানে পড়ে রয়েছেন।

তিনি আরো বলেন, ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিল না। পরে নিহতের চাচাতো শালা ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারি সরওয়ার তাদের অনেককেই কল করেছে। এরমধ্যে তার শালা বাসার দরজা খুললে দুর্বৃত্তরা তাকেও ডাক দেয়। কিন্তু সাদেক ভয়ে ঘর থেকে বের হয়নি। দুর্বৃত্তরা ৪ থেকে ৫ জন ছিল। অন্ধকার থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী।

তিনি জানান, সোমবার ভোররাতে ফাসিয়াখালীর ঘোনারপাড়ায় ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল সরওয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। সেখান থেকে পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সরওয়ারের মৃতদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন