• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

চকরিয়ার সাবেক এমপি জাফরসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় ভোটকেন্দ্রে আবদুর রহিম নামে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) পেকুয়া থানায় মামলাটি দায়ের করেন বিএনপি কর্মী আবদুর রহিম। এ মামলায় পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্ব পালন করছিলেন আবদুর রহিম। এসময় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এরপর তারা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেন। নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের জাফর আলম।

মামলায় জাফর আলম, সালাহউদ্দিন আহমেদ, টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ও রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার ওরফে বাবুলকে আসামি করা হয়েছে।

মামলার বাদী আবদুর রহিম বলেন, সেই সময় আমি থানায় এজাহার দিলেও সংসদ সদস্য জাফরের ক্ষমতার কারণে পুলিশ মামলা নেয়নি। তাই গতকাল (বৃহস্পতিবার) মামলাটি দায়ের করেছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আবদুর রহিম নামের এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহার পাওয়ার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি টৈটং ইউপির সদস্য মনজুর আলম, মোহাম্মদ হোছাইন, রহিম উল্লাহ ও জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে গ্রেপ্তারদের জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন