• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ ছাইরাখালী এলাকায় সংরক্ষিত বনে ছাপরা তুলে স্বামী ও চার সন্তান নিয়ে থাকতেন গৃহবধূ ইসমত আরা (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে একটি বন্য হাতি তাঁদের ঘরে ঢুকে পড়ে। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান ইসমত।

স্থানীয় লোকজন বলেন, ইসমত আরা ও মোহাম্মদ আলমগীর দম্পতির ঘরটি চারপাশে পলিথিন ও কাপড় দিয়ে ঘেরা ছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ একটি বন্য হাতি ঘরে ঢুকে যায়। ঘটনাস্থলেই ইসমত মারা যান।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বনের জায়গায় অনেক আগে থেকে বসবাস করে আসছিল পরিবারটি। আশপাশে তেমন আর কোনো বসতি নেই।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আকিকুর রহমান। তিনি বলেন, নিহতের পরিবারকে ১০ হাজার টাকা, দুটি কম্বল ও জরুরি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। সূত্র-প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন