• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

চকরিয়ায় হত্যা মামলায় সাবেক এমপি জাফরের ভাতিজা গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের ভাতিজা তৌহিদুল ইসলাম ওরফে কাজলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চকরিয়া থানা সেন্টার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তৌহিদুল ইসলাম উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া সেতু এলাকায় গুলি করে ছাত্রদল কর্মী মিজানুর রহমানকে হত্যা করা হয়। ১১ বছর পর ১৮ অক্টোবর নিহত মিজানুর রহমানের বাবা শাহ আলম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ১২৮ জনের নাম উল্লেখ করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলা করেন। গ্রেপ্তার তৌহিদুল ইসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমের ভাতিজা তৌহিদুল ইসলামকে মিজানুর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ বিকেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাবেক সংসদ সদস্য জাফর আলমের ছেলে তানভীর আহমেদ বলেন, ‘তৌহিদুল ইসলাম নির্ঝঞ্ঝাট মানুষ। ঠিকাদারি করে জীবন চালান। শুধু আমাদের আত্মীয় হওয়ার কারণে তাঁকে গ্রেপ্তার করে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জেলহাজতে পাঠানো হয়েছে।’
সূত্র-প্রথম আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন