• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা : নিহত ২

চকরিয়া প্রতিনিধি: / ১৭৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাস ধাক্কা দিলে বাসের দুজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দুজন হলেন টিপু সুলতান (২২) ও তালহা জোবায়ের সাজিদ (২১)। টিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে ও সাজিদ যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার মো. আবু হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাসের দুজন যাত্রীকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন