• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চকরিয়ায় বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় বাস ও সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ময়লাডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া ময়লাডিপো এলাকায় কক্সবাজারমুখি এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি গাড়ির চালকসহ দুই ব্যক্তি নিহত হয়।

নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেত পাড়ার মনোয়ার আলমের পুত্র সিএনজি চালক শহীদুল ইসলাম সোহেল (২৭) একই এলাকার মাওলানার জামাল হোছাইনের পুত্র নুরু উল্লাহ (২৫) ঘটনাস্থলে নিহত হন। সিএনজি গাড়িতে থাকা একটি ছাগলও মারা যায়। ওইসময় সিএনজি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আরিফুল আমিন জানান, বাস এবং সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। তারমধ্যে শহীদুল ইসলাম সোহেল সিএনজি চালক অপর নুরু উল্লাহ ওই গাড়ির যাত্রী ছিলেন। গাড়ি দুইটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন