• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় বন্যার্তদের কাছেও নৌকায় ভোট চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে নৌকায় ভোট চেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। এ সময় তিনি ওই আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে আবারও মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। শুক্রবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে চকরিয়ার কাকারায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় প্রতিমন্ত্রী ভোট চান।

পরে বন্যাকবলিত এলাকা ঘুরে ফসলি জমি, মাছের ঘেরের ক্ষয়ক্ষতি ও মানুষের খাদ্যাভাবের চিত্র দেখেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক করে কক্সবাজার জেলার জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।’

এনামুর রহমান বলেন, চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা না হয় সেজন্য মাতামুহুরি নদী ড্রেজিং ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য তাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ।

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠান হয়।

এদিকে ত্রাণ বিতরণ নিয়ে দুর্গতরা অসন্তোষ প্রকাশ করেছেন। বন্যাকবলিত অসংখ্য নারী-পুরুষ ত্রাণের আশায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে আসলেও ফিরেছেন খালি হাতে। তাদের অভিযোগ, ত্রাণের কার্ড পাওয়া সিংহভাগ পাহাড়ের বাসিন্দা। যারা প্রকৃত অর্থে বন্যা কবলিত ছিলেন না। এ বিষয়ে সংসদ সদস্য জাফর আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন