• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৯৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ সোহেল (৪৫) নামে এক ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) ভোরে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সোহেলের বাড়ি কুমিল্লায়। তিনি দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে চকরিয়া এলাকায় ফেরি করে জীবিকা-নির্বাহ করতেন। তবে এখন তিনি চট্টগ্রাম মহানগীরতে ফেরি করে জিনিসি বিক্রি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, নিহতের সহকর্মীরা জানিয়েছে কিছুদিন আগে সোহেল একটি অনলাইন প্রতারক চক্রের হাতে পড়ে বেশ কিছু টাকা হারান। এ ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সহকর্মীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও রবিবার রাতে তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়ানাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন